আন্তঃজেলা বাইক পাচার চক্রের হাত থেকে উদ্ধার ১৭ টি বাইক - The News Lion

আন্তঃজেলা বাইক পাচার চক্রের হাত থেকে উদ্ধার ১৭ টি বাইক




দি নিউজ লায়ন ;   কারো বাইক চুরি হয়েছিল পশ্চিম মেদিনীপুর থেকে আবার কারো পূর্ব মেদিনীপুর থেকে। কারো বাইক চুরি হয়েছিল আজ থেকে ছ' বছর আগে কারো আবার খুব সম্প্রতি। তাঁরা কেউ ভাবতেই পারেননি তাঁদের চুরি যাওয়া বাইক এতদিন পরে ফেরৎ  পাওয়া যাবে।


 সম্প্রতি একটি আন্তঃজেলা বাইক পাচার চক্রের কাছ থেকে উদ্ধার হওয়া ১৯ টি বাইকের মধ্যে এমনই ১৭ টি বাইক শুক্রবার আসল মালিকদের হাতে তুলে দিল বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ। মাস চারেক আগে একটি বাইক চুরি কান্ডের তদন্তে নেমে একটি বড়সড় আন্তঃজেলা বাইক পাচার চক্রের সন্ধান পায় পুলিশ। গ্রেফতার করা হয় ওই চক্রের তিন পান্ডাকে।  রাজ্য জুড়ে এই চক্রের জাল ছড়িয়ে ছিল। 


রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাইক চুরি করে জাল নথি তৈরী করে পুনরায় তা চড়া দামে বিক্রি করে দেওয়া হত। এই বাইক পাচার চক্রের পান্ডাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ চোরাই বাইক মজুত রাখার গোপন আস্তানা খুঁজে পায়।  সেখানে হানা দিয়ে কোতুলপুর থানার পুলিশ মোট ১৯ টি চুরি করা বাইক উদ্ধার করে।  এরপর থেকেই শুরু হয় বাইক গুলির আসল মালিকের খোঁজ। 


শেষ পর্যন্ত ১৭ টি বাইকের আসল মালিকের সন্ধান পেয়ে আদালতের নির্দিষ্ট নিয়ম কানুন মেনে শুক্রবার তাঁদের হাতে খোয়া যাওয়া বাইকগুলি তুলে দেওয়া হয়। পুলিশের এই সাফল্যে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত বাইক ফিরে পাওয়া ব্যাক্তিরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.